প্রতিটি হরফে চাপ দিয়ে নাম শুনুন। নামের নিচে লেখা আছে হরফটি মুখের কোথা থেকে উচ্চারিত হয় — একে মাখরাজ বলে।
হরফে চাপ দিয়ে উচ্চারণ শুনুন
- غ
গাইনغَيْن
মাখরাজ: গলার শেষ ভাগ — মুখের দিকের অংশ — থেকে।
- ف
ফাفَاء
মাখরাজ: নিচের ঠোঁটের ভেতরের অংশ উপরের সামনের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে।
- ق
ক্বাফقَاف
মাখরাজ: জিহ্বার একেবারে গোড়া তার বরাবর উপরের নরম তালুর সাথে লাগিয়ে, মোটা স্বরে।
- ك
কাফكَاف
মাখরাজ: জিহ্বার গোড়ার একটু সামনের অংশ (ক্বাফের জায়গার একটু সামনে) উপরের তালুর সাথে লাগিয়ে, পাতলা স্বরে।
- ل
লামلَام
মাখরাজ: জিহ্বার আগার দুই পাশের কিনারা উপরের সামনের দাঁতগুলোর মাড়ির সাথে লাগিয়ে।
- م
মীমمِيم
মাখরাজ: দুই ঠোঁট একসাথে মিলিয়ে।
